SKU: PCS
Demographic Dividend এর সুবাতাস বইছে আমাদের দেশে। ১৫ বছর বয়সী ছেলে-মেয়েরা মোট জনসংখ্যার ৩৪%। ৬৫ বছর ও এর ঊর্ধ্বে মাত্র ৫%। অগণিত যুবক-যুবতীদেরকে প্রয়োজনীয় দক্ষতায় দক্ষ করে তুলতে পারলে Demographic Dividend-এর সুফল আমরা ঘরে তুলতে পারব এবং আমাদের সমস্যা অনেকাংশে দূরীভূত হবে।
আমাদের ছেলে-মেয়েরা অনেক বুদ্ধিমান। অনেক পরিশ্রমী। অনেক সৃজনশীল। প্রয়োজন তাদেরকে উৎসাহ দেওয়া এবং পথ দেখানো। এই যোগ্যতায় তারা অনেক ভালো কিছু করে সমাজ-সংসার ও দেশের জন্য অনেক অবদান রাখতে পারবে।
আমাদের ছেলে মেয়েদের অলস সময় কাটানোর চেয়ে দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত। নিজেদেরকে প্রশিক্ষিত করে কাজে নেমে পড়ার ক্ষেত্রে আর সময় নষ্ট করা সুবুদ্ধির কাজ হবে না। বেশি বেশি করে উদ্যোক্তা তৈরি হওয়া দরকার। অনেক টাকার প্রয়োজন নাই। যতটুকু সম্ভব তাই নিয়ে সাহসে বুক বেঁধে, সততা আর কঠোর পরিশ্রম করলে চাকরির কাঙাল না হয়ে চাকরি দিতে পারবে।
দৃষ্টিভঙ্গি না পাল্টালে সামনের পরিবর্তনের ঢেউয়ে ভেসে যেতে হবে। আগে বলা হতো 'Knowledge is Power' কিন্তু এখন বলা হয় 'Applied Knowledge is Power' অর্থাৎ ‘জ্ঞানই শক্তি না, প্রায়োগিক জ্ঞানই শক্তি।’
তাহলে বুঝতেই পারছো যে, জ্ঞান থাকলেই হবে না। জ্ঞান অনুযায়ী কঠোর পরিশ্রম করতে হবে এবং সততা ও নিষ্ঠার সাথে লেগে থাকতে হবে। আশাবাদী থাক। আত্মবিশ্বাস হারিও না। লেগে থাকো। সফলতা তোমার কাছে ধরা দেবেই।
নজর ই জিলানী
ফাউন্ডার এন্ড সিইও, শার্পনার
Pay with cash upon delivery.